হোম / সার্ভিস / Facebook ও Instagram Ads
হোটেল ও রেস্টুরেন্টের জন্য Facebook & Instagram Adsবেশিরভাগ ভ্রমণ শুরু হয় ফেসবুকে ছবি দেখে। ঢাকা, চট্টগ্রাম আর সারা দেশের যারা ছুটিতে সমুদ্রে যেতে চায়, তাদের সামনে আপনার রুম, ভিউ আর খাবার পৌঁছে দেব। আমি লাইক গুনি না, গুনি বুকিং মেসেজ।
বুস্ট বাটন লাইক আর ভিউ বাড়ায়, কিন্তু বুকিং করতে প্রস্তুত মানুষ খোঁজে না। ফলে টাকা যায়, মেসেজ আসে না।
কাপল, পরিবার আর বন্ধুদের গ্রুপ আলাদা কারণে হোটেল বাছে। একই বিজ্ঞাপন সবাইকে দেখালে কারও মনেই দাগ কাটে না।
বিজ্ঞাপন থেকে মেসেজ এলে দ্রুত উত্তর আর দাম না জানালে গেস্ট অন্য হোটেলে চলে যায়।
আপনার পেজ, পুরনো বিজ্ঞাপন আর প্রতিযোগী হোটেলগুলো দেখে কোথায় সুযোগ আছে বলব।
Pixel, মেসেজ ট্র্যাকিং আর অ্যাড অ্যাকাউন্ট গুছিয়ে নেওয়া।
রুম আর অফার নিয়ে বিজ্ঞাপনের লেখা, ছবি আর ভিডিওর পরিকল্পনা।
কয়েক রকম বিজ্ঞাপন চালিয়ে দেখা কোনটা বেশি বুকিং আনে।
কতগুলো মেসেজ আর বুকিং এলো, প্রতিটার খরচ কত।
বুস্ট শুধু একটা পোস্টকে বেশি মানুষকে দেখায়। Ads Manager থেকে চালানো ক্যাম্পেইনে ঠিক করা যায় কারা দেখবে, কী লক্ষ্যে (মেসেজ, বুকিং) চলবে, আর কোনটা কাজ করছে তার পরিষ্কার হিসাব পাওয়া যায়।
ছোট বাজেট দিয়েই শুরু করা যায়। প্রথম কয়েক সপ্তাহ পরীক্ষা করে যে বিজ্ঞাপন বুকিং আনে, সেখানে বাজেট বাড়ানো হয়। কনসালটেশনে আপনার রুম সংখ্যা দেখে একটা হিসাব দেব।
আপনার কাছে থাকা ছবি ও ভিডিও দিয়ে আমি অ্যাড ক্রিয়েটিভ সাজিয়ে দেব। নতুন শুটের দরকার হলে কী কী শট লাগবে তার তালিকা দিয়ে দেব।
হ্যাঁ, তবে অন্যভাবে। অফ-সিজনে রেইনি অফার, কর্পোরেট ট্রিপ আর আশেপাশের এলাকার রেস্টুরেন্ট কাস্টমারদের টার্গেট করা হয়, বাজেটও কম রাখা হয়।
আপনার ফেসবুক পেজ, Google Maps প্রোফাইল, ওয়েবসাইট আর বিজ্ঞাপন দেখে পরিষ্কার পরামর্শ দেব। কোনো চাপ নেই, কোনো বাধ্যবাধকতা নেই।