ফ্রি কনসালটেশন

হোম / সার্ভিস / GHL অটোমেশন

হোটেল ও রেস্টুরেন্টের জন্য GoHighLevel অটোমেশন

রাত ২টার মেসেজেরও উত্তর, কোনো গেস্ট হারাবে না

Facebook, Instagram, WhatsApp, ওয়েবসাইট আর Google থেকে আসা সব মেসেজ এক জায়গায়। গেস্ট মেসেজ দিলেই সাথে সাথে উত্তর, যারা বুক করেনি তাদের কাছে ফলো-আপ, আর চেক-আউটের পর রিভিউ চাওয়া, সব অটোমেটিক।

Google Ads Measurement Certified আমেরিকা ও আয়ারল্যান্ডের ক্লায়েন্টদের সাথে কাজের অভিজ্ঞতা মাসভিত্তিক চুক্তি
অটো রিপ্লাইফলো-আপরিভিউ রিকোয়েস্টগেস্ট ডেটাবেসঅফার ক্যাম্পেইন
সাধারণ সমস্যা

কেন বিজ্ঞাপনে টাকা যায়, কিন্তু বুকিং আসে না?

হারানো গেস্ট

রাতে আর ব্যস্ত সময়ে উত্তর দেরি

গেস্ট সাধারণত একসাথে কয়েকটা হোটেলে মেসেজ দেয়। যে আগে উত্তর দেয়, বুকিং সাধারণত সেখানেই হয়।

ছড়ানো মেসেজ

পাঁচ জায়গায় পাঁচ রকম ইনবক্স

Messenger, Instagram, WhatsApp আর ফোন আলাদা আলাদা দেখতে গিয়ে অনেক এনকোয়ারি চোখ এড়িয়ে যায়।

পুরনো গেস্ট ভুলে যাওয়া

একবার এসে আর ফেরে না

আগের গেস্টদের নম্বর থাকলেও নতুন অফার জানানো হয় না। অথচ পুরনো গেস্টকে আবার আনা সবচেয়ে সস্তা।

যা যা করি

আপনার হোটেল বা রেস্টুরেন্টের জন্য যা যা করব

কাজের ধাপ

কনসালটেশন থেকে নিয়মিত বুকিং পর্যন্ত

ফ্রি কনসালটেশন

এখন মেসেজ আর বুকিং কীভাবে সামলান, কোথায় গেস্ট হারাচ্ছেন দেখব।

চ্যানেল যুক্ত করা

পেজ, Instagram, WhatsApp আর ওয়েবসাইট GoHighLevel-এ যুক্ত করা।

মেসেজ সাজানো

অটো রিপ্লাই, ফলো-আপ আর রিভিউ মেসেজ বাংলায় লেখা।

টিমকে শেখানো

রিসেপশন বা ম্যানেজার কীভাবে এক ইনবক্স থেকে উত্তর দেবে, সেটা দেখিয়ে দেওয়া।

মাসিক রিভিউ

কতগুলো এনকোয়ারি এলো, কতগুলো বুকিং হলো, কোথায় আরও উন্নতি সম্ভব।

প্রশ্ন ও উত্তর

GHL অটোমেশন নিয়ে সাধারণ প্রশ্ন

GoHighLevel কী?

এটা একটা সফটওয়্যার যেখানে সব মেসেজ, কন্টাক্ট, বুকিং আর অটোমেশন এক জায়গায় থাকে। আপনাকে টেকনিক্যাল কিছু জানতে হবে না, সেটআপ আমি করে দেব।

অটো রিপ্লাই কি রোবটের মতো শোনাবে?

না। মেসেজগুলো আপনার হোটেলের ভাষায়, বাংলায় আর ভদ্রভাবে লেখা হবে। জটিল প্রশ্ন এলে আপনার টিম নিজে উত্তর দেবে।

আমার রিসেপশন টিম কি এটা চালাতে পারবে?

হ্যাঁ। মোবাইল অ্যাপ থেকেই সব মেসেজ দেখা আর উত্তর দেওয়া যায়। শুরুতে টিমকে দেখিয়ে দেব।

GoHighLevel-এর খরচ কে দেবে?

সফটওয়্যারের মাসিক খরচ আলাদা। কনসালটেশনে আপনার প্রয়োজন অনুযায়ী মোট খরচের পরিষ্কার হিসাব দেব।

অন্যান্য সার্ভিস

একসাথে চালালে আরও ভালো ফল

ফ্রি কনসালটেশন

আপনার হোটেল বা রেস্টুরেন্টে আরও বুকিং কীভাবে আনা যায়, জেনে নিন ফ্রিতে

আপনার ফেসবুক পেজ, Google Maps প্রোফাইল, ওয়েবসাইট আর বিজ্ঞাপন দেখে পরিষ্কার পরামর্শ দেব। কোনো চাপ নেই, কোনো বাধ্যবাধকতা নেই।

  • কোথায় বুকিং হারাচ্ছেন, সেটা চিহ্নিত করা
  • আশেপাশের প্রতিযোগীরা কী করছে
  • প্রথমে কোন ৩টা কাজ করলে সবচেয়ে বেশি ফল আসবে

ফ্রি কনসালটেশন বুক করুন

৩০ সেকেন্ড লাগবে। WhatsApp-এ উত্তর পাবেন।

ক্লিক করলে আপনার তথ্যসহ WhatsApp খুলবে। সরাসরি কল করতে চাইলে: 01709-778398